আজি মর্মরধ্বনি কেন জাগিল রে!

Rabindranath Tagore

আজি মর্মরধ্বনি কেন জাগিল রে!
মমপল্লবে পল্লবেহিল্লোলে হিল্লোলে
থরথর কম্পন লাগিল রে॥
কোন্ ভিখারি হায় রে এল আমারি এ অঙ্গনদ্বারে,
বুঝিসব মন ধন মম মাগিল রে॥
হৃদয় বুঝি তারে জানে,
কুসুম ফোটায় তারি গানে।
আজি মম অন্তরমাঝেসেই পথিকেরই পদধ্বনি বাজে,
তাইচকিতে চকিতে ঘুম ভাঙিল রে॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).