আজি মেঘকেটে গেছে সকালবেলায়

Rabindranath Tagore

আজি মেঘকেটে গেছে সকালবেলায়,
এসো এসো এসোতোমার হাসিমুখে—
এসো আমার অলস দিনের খেলায়।
স্বপ্ন যত জমেছিল আশা-নিরাশায়
তরুণ প্রাণের বিফল ভালোবাসায়
দিবঅকূল-পানে ভাসায়ে ভাঁটার গাঙের ভেলায়।
দুঃখসুখের বাঁধন তারি গ্রন্থি দিব খুলে,
আজি ক্ষণেক-তরে মোরা রব আপন ভুলে।
যে গান হয় নি গাওয়াযে দান হয় নি পাওয়া—
আজিপুরব-হাওয়ায় তারি পরিতাপ
উড়াব অবহেলায়

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).