আজি মেঘকেটে গেছে সকালবেলায়
আজি মেঘকেটে গেছে সকালবেলায়, এসো এসো এসোতোমার হাসিমুখে— এসো আমার অলস দিনের খেলায়। স্বপ্ন যত জমেছিল আশা-নিরাশায় তরুণ প্রাণের বিফল ভালোবাসায় দিবঅকূল-পানে ভাসায়ে ভাঁটার গাঙের ভেলায়। দুঃখসুখের বাঁধন তারি গ্রন্থি দিব খুলে, আজি ক্ষণেক-তরে মোরা রব আপন ভুলে। যে গান হয় নি গাওয়াযে দান হয় নি পাওয়া— আজিপুরব-হাওয়ায় তারি পরিতাপ উড়াব অবহেলায়
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).