আজি কমলমুকুলদল খুলিল, দুলিল রে দুলিল
আজি কমলমুকুলদল খুলিল, দুলিল রে দুলিল— মানসসরসে রসপুলকে পলকে পলকে ঢেউ তুলিল। গগন মগন হল গন্ধে, সমীরণ মূর্ছে আনন্দে, গুন্গুন্ গুঞ্জনছন্দে মধুকর ঘিরি ঘিরি বন্দে— নিখিলভুবনমন ভুলিল। মন ভুলিল রে মন ভুলিল।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).