আজি ঝডের রাতে তোমার অভিসার

Rabindranath Tagore

আজি ঝডের রাতে তোমার অভিসার
পরানসখা বন্ধু হে আমার।
আকাশ কাঁদে হতাশসম, নাই যে ঘুম নয়নে মম—
দুয়ার খুলি হে প্রিয়তম, চাই যে বারে বার।
বাহিরে কিছু দেখিতে নাহি পাই,
তোমার পথ কোথায় ভাবি তাই।
সুদূর কোন নদীর পারেগহন কোন বনের ধারে
গভীর কোন্ অন্ধকারে হতেছ তুমি পার।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).