আজি হৃদয় আমার যায় যে ভেসে
আজি হৃদয় আমার যায় যে ভেসে যার পায় নি দেখা তার উদ্দেশে। বাঁধন ভোলে, হাওয়ায় দোলে, যায় সে বাদল-মেঘের কোলে রে কোন্-সে অসম্ভবের দেশে। সেথায় বিজন সাগরকূলে শ্রাবণ ঘনায় শৈলমূলে। রাজার পুরে তমালগাছে নূপুর শুনে ময়ূর নাচে রে সুদূর তেপান্তরের শেষে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).