আজি এনেছে তাঁহারি আশীর্বাদ প্রভাতকিরণে

Rabindranath Tagore

আজি এনেছে তাঁহারি আশীর্বাদ প্রভাতকিরণে।
পবিত্র করপরশ পেয়ে ধরণী লুটিছে তাঁহারি চরণে।
আনন্দে তরুলতা নোয়াইছে মাথা, কুসুম ফুটাইছে শত বরনে।
আশা উল্লাসে চরাচর হাসে—
কী ভয়, কী ভয় দুঃখ-তাপ-মরণে।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).