আজি এই গন্ধবিধুর সমীরণে

Rabindranath Tagore

আজি এই গন্ধবিধুর সমীরণে
কারসন্ধানে ফিরি বনে বনে।
আজিক্ষুব্ধ নীলাম্বরমাঝে একি চঞ্চল ক্রন্দন বাজে।
সুদূর দিগন্তের সকরুণ সঙ্গীত লাগে মোর চিন্তায় কাজে—
আমি খুঁজি কারে অন্তরে মনেগন্ধবিধুর সমীরণে।
ওগো,জানি না কী নন্দনরাগে
সুখেউৎসুক যৌবন জাগে।
আজি আম্রমুকুলসৌগন্ধে, নব পল্লবমর্মরছন্দে,
চন্দ্রকিরণসুধাসিঞ্চিত অম্বরে অশ্রুসরস মহানন্দে,
আমিপুলকিত কার পরশনে গন্ধবিধুর সমীরণে।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).