আজি বিজন ঘরে নিশীথরাতেআসবে যদি শূন্য হাতে
আজি বিজন ঘরে নিশীথরাতেআসবে যদি শূন্য হাতে— আমি তাইতে কি ভয় মানি! জানি জানি, বন্ধু, জানি— তোমার আছে তো হাতখানি॥ চাওয়া-পাওয়ার পথে পথেদিন কেটেছে কোনোমতে, এখন সময় হল তোমার কাছে আপনাকে দিই আনি। আঁধার থাকুক দিকে দিকে আকাশ-অন্ধ-করা, তোমারপরশ থাকুক আমার-হৃদয়-ভরা। জীবনদোলায় দুলে দুলেআপনারে ছিলেম ভুলে, এখন জীবন মরণ দু দিক দিয়ে নেবে আমায় টানি।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).