আজধানের ক্ষেতে রৌদ্রছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি

Rabindranath Tagore

আজধানের ক্ষেতে রৌদ্রছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা—
নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই—লুকোচুরি খেলা।
আজভ্রমর ভোলে মধু খেতে―উড়ে বেড়ায় আলোয় মেতে,
আজকিসের তরে নদীর চরে চখা-চখীর মেলা।

ওরে,যাব না আজ ঘরে রে ভাই, যাব না আজ ঘরে।
ওরে,আকাশ ভেঙে বাহিরকে আজ নেব রে লুট ক’রে।
যেনজোয়ার-জলে ফেনার রাশিবাতাসে আজ ছুটছে হাসি,
আজবিনা কাজে বাজিয়ে বাঁশি কাটবে সকল বেলা।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).