আজবুকের বসন ছিঁড়ে ফেলে দাঁড়িয়েছে এই প্রভাতখানি

Rabindranath Tagore

আজবুকের বসন ছিঁড়ে ফেলে দাঁড়িয়েছে এই প্রভাতখানি।
আকাশেতে সোনার আলোয় ছড়িয়ে গেল তাহার বাণী।
ওরে মন, খুলে দে মন, যা আছে তোর খুলে দে—
অন্তরে যা ডুবে আছে আলোক-পানে তুলে দে।
আনন্দে সব বাধা টুটে সবার সাথে ওঠ্ রে ফুটে—
চোখের ’পরে আলস-ভরে রাখিস নে আর আঁচল টানি

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).