আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে

Rabindranath Tagore

আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে।
ভয় কোরো না, সুখে থাকো, বেশিক্ষণ থাকব নাকো—
এসেছি দণ্ড-দুয়ের তরে।
দেখব শুধু মুখখানি, শুনাও যদি শুনব বাণী,
নাহয় যাব আড়াল থেকে হাসি দেখে দেশান্তরে।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).