আজ তালের বনের করতালি কিসের তালে

Rabindranath Tagore

আজ তালের বনের করতালি কিসের তালে
পূর্ণিমাচাঁদ মাঠের পারেওঠার কালে।
না-দেখা কোন্ বীণা বাজে আকাশমাঝে,
না-শোনা কোন্ রাগ রাগিণী শূন্যে ঢালে।
ওর খুশির সাথে কোন্ খুশির আজ মেলামেশা,
কোন্ বিশ্বমাতন গানের নেশায় লাগল নেশা।
তারায় কাঁপে রিনিঝিনি যে কিঙ্কিণী
তারি কাঁপন লাগল কি ওর মুগ্ধ ভালে।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).