আজ কিছুতেই যায় না মনের ভার
আজ কিছুতেই যায় না মনের ভার, দিনের আকাশ মেঘে অন্ধকার— হায় রে। মনে ছিল আসবে বুঝি, আমায় সে কি পায় নি খুজি— না-বলা তার কথাখানি জাগায় হাহাকার। সজল হাওয়ায় বারে বারে সারা আকাশ ডাকে তারে। বাদল-দিনের দীর্ঘশ্বাসে জানায় আমায় ফিরবে না সে— বুক ভরে সে নিয়ে গেল বিফল অভিসার।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).