আজ কি তাহার বারতা পেল রে কিশলয়
আজ কি তাহার বারতা পেল রে কিশলয়। ওরা কার কথা কয় রে বনময়। আকাশে আকাশে দূরে দূরে সুরে সুরে কোন্ পথিকের গাহে জয়। যেথা চাঁপা-কোরকের শিখা জ্বলে ঝিল্লিমুখর ঘন বনতলে, এসো কবি, এসো, মালা পরো, বাঁশি ধরো— হোক গানে গানে বিনিময়।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).