আজ খেলা ভাঙার খেলা খেলবি আয়
আজ খেলা ভাঙার খেলা খেলবি আয়, সুখের বাসা ভেঙে ফেলবি আয়। মিলনমালার আজ বাঁধন তো টুটবে, ফাগুন-দিনের আজ স্বপন তো ছুটবে— উধাও মনের পাখা মেলবি আয়। অস্তগিরির ওই শিখরচূড়ে ঝড়ের মেঘের আজ ধ্বজা উড়ে। কালবৈশাখীর হবে যে নাচন, সাথে নাচুক তোর মরণ বাঁচন— হাসি কাঁদন পায়ে ঠেলবি আয়।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).