আজ বুঝি আইল প্রিয়তম, চরণে সকলে আকুল ধাইল

Rabindranath Tagore

আজ বুঝি আইল প্রিয়তম, চরণে সকলে আকুল ধাইল।
কত দিন পরে মন মাতিল গানে,
পূর্ণ আনন্দ জাগিল প্রাণে,
তাই ব’লে ডাকি সবারে— ভুবন সুমধুর প্রেমে ছাইল।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).