আইল আজি প্রাণসখা, দেখো রে নিখিলজন

Rabindranath Tagore

আইল আজি প্রাণসখা, দেখো রে নিখিলজন।
আসন বিছাইল নিশীথিনী গগনতলে,
গ্রহ তারা সভা ঘেরিয়ে দাঁড়াইল।
নীরবে বনগিরি আকাশে রহিল চাহিয়া,
ধামাইল ধরা দিবসকোলাহল।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).