আহ্বান আসিল মহোৎসবে

Rabindranath Tagore

আহ্বান আসিল মহোৎসবে
অম্বরে গম্ভীর ভেরিরবে।
পূর্ববায়ু চলে ডেকে শ্যামলের অভিষেকে—
অরণ্যে অরণ্যে নৃত হবে।

নির্ঝরকল্লোল-কলকলে
ধরণীর আনন্দ উচ্ছলে।
শ্রাবণের বীণাপাণি মিলালো বর্ষণবাণী
কদম্বের পল্লবে পল্লবে।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).