আগুনেরপরশমণি ছোঁয়াও প্রাণে

Rabindranath Tagore

আগুনেরপরশমণি ছোঁয়াও প্রাণে।
এ জীবনপুণ্য করো দহন-দানে॥
আমার এইদেহখানি তুলে ধরো,
তোমার ওইদেবালয়ের প্রদীপ করো—
নিশিদিনআলোক-শিখা জ্বলুক গানে॥
আঁধারেরগায়ে গায়ে পরশ তব
সারা রাতফোটাক তারা নব নব।
নয়নেরদৃষ্টি হতে ঘুচবে কালো,
যেখানেপড়বে সেথায় দেখবে আলো—
ব্যথা মোরউঠবে জ্বলেউর্ধ্ব-পানে॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).