আগুনেহল আগুনময়
আগুনেহল আগুনময়। জয় আগুনের জয়॥ মিথ্যা যত হৃদয় জুড়েএইবেলা সব যাক-না পুড়ে, মরণ-মাঝে তোর জীবনের হোক রে পরিচয়॥ আগুন এবার চলল রে সন্ধানে কলঙ্ক তোর লুকিয়ে আছে প্রাণে। আড়াল তোমার যাক রে ঘুচে,লজ্জা তোমার যাক রে মুছে, চিরদিনের মতো তোমার ছাই হয়ে যাক ভয়॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).