আঘাত করে নিলে জিনে

Rabindranath Tagore

আঘাত করে নিলে জিনে,
কাড়িলে মন দিনে দিনে॥
সুখের বাধা ভেঙে ফেলে তবে আমার প্রাণে এলে—
বারে বারে মরার মুখে অনেক দুখে নিলেম চিনে॥
তুফান দেখে ঝড়ের রাতে
ছেড়েছি হাল তোমার হাতে।
বাটের মাঝে, হাটের মাঝে, কোথাও আমায় ছাড়লে না-যে—
যখন আমার সব বিকালো তখন আমায় নিলে কিনে॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).