আধেক ঘুমেনয়ন চুমেস্বপন দিয়ে যায়

Rabindranath Tagore

আধেক ঘুমেনয়ন চুমেস্বপন দিয়ে যায়।
শ্রান্ত ভালে যূথীর মালেপরশে মৃদু বায়।

বনের ছায়া মনের সাথি, বাসনা নাহি কিছু—
পথের ধারে আসন পাতি, না চাহি ফিরে পিছু-
বেণুর পাতা মিশায় গাথা নীরব ভাবনায়।
মেঘের খেলা গগনতটে অলস লিপি-লিখা,
সুদূর কোন্ স্মরণপটেজাগিল মরীচিকা।
চৈত্রদিনে তপ্ত বেলা তৃণ-আঁচল পেতে
শূন্যতলে গন্ধ-ভেলা ভাসায় বাতাসেতে—
কপোত তাকে মধুকশাখে বিজন বেদনায়।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).