আছআকাশ-পানে তুলে মাথা
আছআকাশ-পানে তুলে মাথা, কোলেআধেকখানি মালা গাঁথা॥ ফাগুনবেলায় বহে আনেআলোর কথা ছায়ার কানে, তোমার মনে তারি সনে ভাবনা যত ফেরে যা-তা। কাছে থেকে রইলে দূরে, কায়া মিলায় গানের সুরে। হারিয়ে-যাওয়া হৃদয় তব মূূর্তি ধরে নব নব— পিয়ালবনে উড়ালো চুল, বকুলবনে আঁচল পাতা॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).