আছআকাশ-পানে তুলে মাথা

Rabindranath Tagore

আছআকাশ-পানে তুলে মাথা,
কোলেআধেকখানি মালা গাঁথা॥

ফাগুনবেলায় বহে আনেআলোর কথা ছায়ার কানে,
তোমার মনে তারি সনে ভাবনা যত ফেরে যা-তা।
কাছে থেকে রইলে দূরে,
কায়া মিলায় গানের সুরে।
হারিয়ে-যাওয়া হৃদয় তব মূূর্তি ধরে নব নব—
পিয়ালবনে উড়ালো চুল, বকুলবনে আঁচল পাতা॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).