আছ আপন মহিমা লয়ে মোর গগনে রবি

Rabindranath Tagore

আছ আপন মহিমা লয়ে মোর গগনে রবি,
আঁকিছ মোর মেঘের পটে তব রঙেরই ছবি॥
তাপস, তুমি ধেয়ানে তবকী দেখ মোরে কেমনে কব—
তোমার জটে আমি তোমারি ভাবের জাহ্নবী॥
তোমারি সোনা বোঝাই হল, আমি তো তার ভেলা।
নিজেরে তুমি ভোলাবে ব’লে আমারে নিয়ে খেলা।
কণ্ঠে-মম কী কথা শোনঅর্থ আমি বুঝি না কোনো—
বীণাতে মোর কাঁদিয়া ওঠে তোমারি ভৈরবী॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).