আবার এরা ঘিরেছে মোর মন
আবার এরা ঘিরেছে মোর মন। আবার চোখে নামে আবরণ। আবার এ যে নানা কথাই জমে,চিত্ত আমার নানা দিকে ভ্রমে, দাহ আবার বেড়ে ওঠে ক্রমে,আবার এ যে হারাই শ্রীচরণ। তব নীরব বাণী হৃদয়তলে ডোবে না যেন লোকের কোলাহলে। সবার মাঝে আমার সাথে থাকো,আমায় সদা তোমার মাঝে ঢাকো, নিয়ত মোর চেতনা-’পরে রাখোআলোকে-ভরা উদার ত্রিভুবন।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).