আবার এরা ঘিরেছে মোর মন

Rabindranath Tagore

আবার এরা ঘিরেছে মোর মন।
আবার চোখে নামে আবরণ।
আবার এ যে নানা কথাই জমে,চিত্ত আমার নানা দিকে ভ্রমে,
দাহ আবার বেড়ে ওঠে ক্রমে,আবার এ যে হারাই শ্রীচরণ।
তব নীরব বাণী হৃদয়তলে
ডোবে না যেন লোকের কোলাহলে।
সবার মাঝে আমার সাথে থাকো,আমায় সদা তোমার মাঝে ঢাকো,
নিয়ত মোর চেতনা-’পরে রাখোআলোকে-ভরা উদার ত্রিভুবন।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).