আ য় আ য় আয় আমাদের অঙ্গনে অতিথি
আ য় আ য় আয় আমাদের অঙ্গনে অতিথি বালক তরুদল— মানবের স্নেহসঙ্গ নে, চল্ আমাদের ঘরে চল্। শ্যাম বঙ্কিম ভঙ্গিতে চঞ্চল কলসঙ্গীতে দ্বারে নিয়ে আয় শাখায় শাখায় প্রাণ-আনন্দ-কোলাহল। তোদর নবীন পল্লবে নাচুক আলোক সবিতার, দে পবনে বনবল্লভে মর্মরগীত-উপহার। আজি শ্রাবণের বর্ষণে আশীর্বাদের স্পর্শ নে, পড়ুক মাথায় পাতায় পাতায় অমরাবতীর ধারাজল।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).