যেও না আন্দাজী পথে মন রসনা
যেও না আন্দাজী পথে মন রসনা। কুঘোরে কুপাকে পড়লে প্রাণ বাঁচবে না॥ পথেরো পরিচয় ক’রে যাও না মনের সন্ধ মেরে লাভ-লোকসান বুদ্ধির দ্বারে যায় গো জানা॥ উজান ভেটেন পথ দুটি দেখো নয়ন ক’রে খাঁটি দেও যদি মন-গড়া ভাঁটি কূল পাবা না॥ অনুরাগ তরণী করো ধার চিনে উজানে ধরো লালন কয়, সে করতে পারো মূল ঠিকানা॥
Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).