যেখানে সাঁইর বারাম খান

Lalon Fakir

যেখানে সাঁইর বারাম খান।
শুনিলে প্রাণ চমকে ওঠে
দেখে যেন ভুজঙ্গনা॥
যা ছুঁইলে প্রাণে মরি
এ জগতে তাইতে তরি
বুঝে তা বুঝতে নারি
কি করি তার নাই ঠিকানা॥
আত্মতত্ত্ব যে জেনেছে
দিব্যজ্ঞানী সেই হয়েছে,
কু-বৃক্ষে সুফল পেয়েছে,
আমার মনের ঘোর গেল না॥

যে ধনের উৎপত্তি প্রাণধন,
সে ধনের হ’ল না যতন,
অকাজের ফল পাকায় লালন
দেখে শুনে জ্ঞান হ’ল না॥

Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).