যে জন হাওয়ার ঘরে ফাঁদ পেতেছে
যে জন হাওয়ার ঘরে ফাঁদ পেতেছে। ঘুচেছে তার মনের আঁধার সে যে দিক্ ছাড়া নিরিখ বেঁধেছে॥ হাওয়া দমে বেঁধে ভেলা, ঊর্ধ্বে নলে চলা-ফেরা, বহু সাধন-গুণে কেউ দেখেছে॥ হাওয়া দ্বারে দম কুঠরি, মাঝখানে অটল-বিহারী, শূন্য বিহার শূন্য পুরী কলকাঠি তার ব্রহ্মদ্বারে আছে॥ মন ছুটে প্রেম-ফাঁসি করে, জান শিকারী শিকার ধরে, ফকির লালন কয়, অতি বিনয় ক’রে, সে ভাব ঘটলো না মোর হৃদয়-মাঝারে
Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).