ভক্তের দ্বারে বাঁধা আছেন সাঁই
ভক্তের দ্বারে বাঁধা আছেন সাঁই। হিন্দু কি যবন বলে জাতের বিচার নাই॥ শুদ্ধ ভক্তি মাতোয়ালা জাতিতে যে কবীর জোলা ধরেছে সে ব্রজের কালা সর্বস্ব ধন তাই॥ রামদাস মুচি ভবের মাঝে ভক্তির বল সদাই তার যে (ও তার) সেবায় স্বর্গে ঘণ্টা বাজে শুনি সাধুর ঠাঁই॥ এক চাঁদে হয় জগৎ আলো এক বীজে সব জন্ম হ’ল ফকির লালন বলে, মিছে কল’ ভবে শুনতে পাই॥
Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).