তিন দিনের তিন মর্ম জেনে
তিন দিনের তিন মর্ম জেনে। রসিক সাধলে ধরে তা একই দিনে॥ অকৈতব সে ভেদের কথা কইতে মর্মে লাগে ব্যথা না কহিলে জীবের নাহিক নিস্তার কয় সেই জন্যে॥ তিনশ ষাট রসের মধ্যে তিনরস গণ্য হয় রসিকার সাধিলে সে করণ এড়াইবে শমন এ ভুবনে॥ অমাবস্যা প্রতিপদ দ্বিতীয়ার প্রথমে সে তো দরবেশ লালন বলে, তাই কার আগমন সেই যোগের সনে
Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).