শুদ্ধ প্রেম রসিক বিনে চিনে কে তায়
শুদ্ধ প্রেম রসিক বিনে চিনে কে তায়। যার নাম আলেক মানুষ আলেকে রয়॥ রসিক রস অনুসারে নিগূঢ় ভেদ জানতে পারে রতিতে মতি ঝরে মূল খণ্ড হয়॥ নীরে নিরঞ্জন আমার আধ-লীলে করে প্রচার হোলে আপন জন্মের বিচার সব জানা যায়॥ আপনার জন্ম-লতা খুঁজগে তার মূলটি কোথা লালন কয়, হবে সেথা সাঁইর পরিচয়॥
Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).