শুদ্ধ প্রেম রসের রসিক যে রে সাঁই

Lalon Fakir

শুদ্ধ প্রেম রসের রসিক যে রে সাঁই।
পড়িলে শুনিলে কিরে তারে পাই॥
[রোজা পূজা করিলে আপনি
সুখের কার্য্য কি হবে তেমনি
মনে ভাব তাই॥]
ধ্যানী জ্ঞানী মুনিজনা
প্রেমের খাতায় সই পড়ে না,

প্রেম-পিরিতির উপাসনা,
কোন বেদে নাই॥
প্রেমে পাপ কি পুণ্য হয় রে,
চিত্রগুপ্ত লিখতে নারে,
সিরাজ সাঁই কয়, লালন তোরে
তাই জানাই॥

Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).