সেই কালাচাঁদ নদেয় এসেছে
সেই কালাচাঁদ নদেয় এসেছে। সে না বাজিয়ে বাঁশী ফিরতে সদায় ব্রজাঙ্গনার কুল-নাশে॥ যদি মজবি ও কালার পীরিতি, আগে জান্গে উহার কেমন রীতি, উত্তর প্রেম করা নয় প্রাণে মারা অনুমানে বুঝিয়েছে॥ যদি রাজ্যপদ ও পদে কেউ দেয় তবু ও কালার মন না পাওয়া যায় রাধা ব’লে বাজে বাঁশী এখন তারে কত কাঁদিয়েছে॥ ও না ব্রজে ছিল জলদ কালো না জানি কি সাধনে গৌর হ’লো ফকির লালন বলে, চিহ্ন কেবল দুনয়ন বাঁকা আছে॥
Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).