সে পরশের জোর যে পরশ সে পরশ চিনিলে
সে পরশের জোর যে পরশ সে পরশ চিনিলে না। সামান্য পরশের গুণ লোহার কাছে গেল জানা॥ পরশমণি স্বরূপ গোঁসাই সে পরশের তুলনা নাই পরশিবে যে জনা তাই ঘুচিবে জঠর-যন্ত্রণা॥ কুমীরেতে পরকে যেমন ধরায় সে আপন ধরন পরশে জানিবে মন এমনি যেন পরশোনা॥ ব্রজের ঐ জলদ কালো যে পরশে পরশ হ’লো লালন বলে, মনরে চলো জানিতে সেই উপাসনা॥
Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).