সবাই কি তার মর্ম জানতে পায়
সবাই কি তার মর্ম জানতে পায়। সে সাধন ভজন ক’রে সাধকে অটল হয়॥ অমৃত মেঘেরি বরিষণ চাতক-ভাবে জানরে আমার মন, ও তার একবিন্দু পরশিলে শমন-জ্বালা ঘুচে যায়॥ যোগেশ্বরীর সঙ্গে যোগ করে মহাময়ী যোগ সেই জানতে পারে; ও তোর তিন দিনের তিন মর্ম জেনে একদিনেতে সোধ নেয়॥ বিনাজলে হয় চরণামৃত, যা খাইলে যায় জরামৃত লালন বলে, চেতন-গুরুর সঙ্গ নিলে দেখায়ে দেয়॥
Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).