সব লোকে কয়, লালন কি জাত সংসারে

Lalon Fakir

সব লোকে কয়, লালন কি জাত সংসারে।
লালন বলে, জাতির কি রূপ, দেখলাম না এই নজরে॥
কেউ মালা কেউ তসবীর গলে
তাইত রে জাত ভিন্ন বলে
যাওয়া কিম্বা আসার বেলায়
জাতের চিহ্ন রয় কারে॥
ছুন্নৎ দিলে হয় মুসলমান
নারীর তবে কি হয় বিধান
বামন চিনি পৈতেয় প্রমাণ
বামনী চিনি কি প্রকারে॥
জগৎ বেড়ে জাতির কথা
লোকে গল্প করে যথাতথা
লালন বলে, জাতির ফাৎনা
ডুবিয়েছি সাধ-বাজারে॥

Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).