সামান্যে কি সে ধন পাবে
সামান্যে কি সে ধন পাবে। দীনের অধীন হয়ে সাধিতে হবে॥ সাধন-পথে কি না হলো বাদশারা বাদশাই ছাড়িল কুলবতীর কুল গেল কালারে ভেবে॥ কত কত মুনি-ঋষি যুগ-যুগান্তর বনবাসী পাব বলে কালশশী বসিয়ে তপে॥ গুরুপদে কতজনা বিনামূল্যে হ’য়ে কেনা করে গুরুর দাস্যপনা সে ধনের লোভে॥ চরণ-ধনের যারো আশা অন্য ধনের নাই লালসা লালন ভেড়ের বুদ্ধিনাশা দোভাসা ভবে॥
Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).