সাধ্য কি রে আমার সে রূপ চিনিতে
সাধ্য কি রে আমার সে রূপ চিনিতে। অহর্নিশি মায়া-ঠুসি জ্ঞান-চক্ষেতে॥ ঘরের ঈশান কোণে হামেশ ঘোড়ি সে-ই নড়ে কি আমি নড়ি আমি আমায় হাতড়া পাড়ি পাইনে দেখিতে॥ আমি আর সে অচিন একজন এক জায়গাতে থাকি দুজন ফাঁকে দেখি লক্ষ যোজন চাইলে ধরিতে॥ ধুড়ে হদ্দ মেনে আছি এখন বসে খেদাই মাছি লালন বলে, মরে বাঁচি কোন্ কাজেতে॥
Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).