রঙমহলে সিঁদ কাটে সদায় কোথায় সে চোরের বাড়ী
রঙমহলে সিঁদ কাটে সদায় কোথায় সে চোরের বাড়ী। পেলে তারে কয়েদ ক’রে পায়ে দিতাম মনবেড়ী॥ সি দ-দরজায় চৌকিদার একজন, অহর্নিশি আছে সে চেতন, কিরূপ তারে ভেল্কি মেরে চুরি করে কোন্ ঘড়ি॥ ঘর বেড়িয়ে ষোলজন সেপাই, তার এক এক জনের গুণের সীমা নাই, তারাও চোরের না পেলো টের কার হাতে দিব দড়ি॥ পিতৃধন আজ সব নিল চোরে নেংটি-ঝাড়া করলে আমারে, লালন বলে, একই কালে চোরের হ’লো কি আড়ি॥
Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).