রাত পোয়ালে পাখিটে বলে দে রে তাই

Lalon Fakir

রাত পোয়ালে পাখিটে বলে দে রে তাই।
(তখন) গুরু কার্য মাথায় থুয়ে কি করিরে কেম্‌নে যাই॥
আমি বলি আত্মারাম,
নেওরে মুখে কৃষ্ণনাম,
যাতে মুক্তি পাই॥
সে নামেতো হয় না রত, খাবো খাবো রব সদাই॥
এমন পাখি কে পোষে,
খেতে চায় সাগর চুষে
কেমনে যোগাই॥
আমার বুদ্ধি গেল সাধ্যি গেল সার হ’লরে পেট্‌কো বাই॥
আমি একজন নাল পড়া
পাখিটে মোর সেই আড়া
তার সাবরি কিছুই নাই।
(তাইত) লালন বলে, পেট ভরলে হয় কি আর গুরু গোঁসাই॥

Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).