পড়গে নামাজ জেনে শুনে
পড়গে নামাজ জেনে শুনে। নিয়াত বাঁধগে মানুষ-মক্কা পানে॥ মানুষে মনস্কামনা সিদ্ধি করো বর্তমানে। (ও কে) খেলছে খেলা বিনোদ কালা এই মানুষের তন্-ভুবনে॥ শতদল কমলে কালার আসন শূন্য সিংহাসনে। চৌদ্দ ভুবন ঘোরায় নিশান ঝলক দিচ্ছে নয়ন-কোণে॥ মুরশিদের মেহেরে মোহর যার খুলেছে সেই তা জানে। (এবার) বলছে লালন, ঘর ছেড়ে ধন খুঁজিস কেন বনে বনে॥
Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).