পার করো হে দয়ালচাঁদ আমারে
পার করো হে দয়ালচাঁদ আমারে। ক্ষম হে অপরাধ আমার এ ভব-কারাগারে॥ পাপী অধম জীব তোমার না যদি করো হে পার দয়া প্রকাশ ক’রে। পতিত-পাবন পতিত-নাশা ব’লবে কে আজ তোমারে॥ না হ’লে তোমার কৃপা সাধন সিদ্ধি কোথা বা কে করিতে পারে। আমি পাপী তাইতে ডাকি, ভক্তি দেও মোর অন্তরে॥ জলে স্থলে সব জায়গায় তোমারি সব কৃতিময় ত্রিবিধ সংসারে। না বুঝিয়ে অবোধ লালন প’লো বিষম ঘোরতরে॥
Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).