পার করো দয়াল, আমায় কেশে ধরে
পার করো দয়াল, আমায় কেশে ধরে। পড়েছি এবার আমি ঘোর সাগরে॥ মন-তরী ছয়জন সদায় অবশেষে কুকাণ্ড বাধায় ডুবালো ঘাটায় ঘাটায় আজ আমারে॥ ভব-তরঙ্গেতে আমি ডুবে হ’লাম পাতালগামী, অপারের কাণ্ডারী তুমি লও কিনারে॥ আমি কার, কেবা আমার বুঝে বুঝলাম না এবার; অসারকে ভাবিয়ে সার প’লাম ফেরে॥ হারিয়ে সকল উপায় শেষে তোর দিলাম দোহাই লালন কয়, দয়াল নাম সাঁই জানবো ত’রে॥
Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).