পাপধর্ম যদি পূর্বে লেখা যায়

Lalon Fakir

পাপধর্ম যদি পূর্বে লেখা যায়।
করমের লিখিত কাজ করিলে দোষগুণ তার কি হয়॥
শোণিতে পাই স্বাদ সোমেস কার
পূর্বে থাকলে পরে হয় তার
পূর্বে নাই হ’লো না এবার
আর কি তার আশায়॥
বাদশার আজ্ঞায় দিলে ফাঁসি
ফাঁসিদার তো হয় না দোষী
জীবেরো পাপ করিয়ে কি
সাঁই তার নরক দেয়॥
কর্মের দোষ কি কাজকে দোষাই
কোন্‌ কথাতে গিরে দেই ভাই
লালন বলে, আমার বোধ নাই
শুনলে কিবা হয়॥

Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).