ও সে ফুলের মর্ম জানতে হয়

Lalon Fakir

ও সে ফুলের মর্ম জানতে হয়।
যে ফুলে অটল বিহার বলতে লাগে বিষম ভয়॥
ফুলে মধু প্রফুল্লতা
ফলে তার অমৃত-সুধা
এমন ফুল দীন দুনিয়ায় পয়দা
জানিলে দুর্গতি যায়॥
চিরদিনে সেহি যে ফুল
দীন দুনিয়ার মোকবুল
যাতে পয়দা দীনের রছুল
মালেক সাঁই যার পৌরুষ গায়।
জন্মপথে ফুলের ধ্বজা
ফুল ছাড়া নাই গুরুপূজা
সিরাজ সাঁই কয়, এ ভেদ বুঝা
লালন ভেড়ের কার্য নয়॥

Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).