ও মন, তিন পোড়ায় তো খাঁটি হ’লে না
ও মন, তিন পোড়ায় তো খাঁটি হ’লে না। না জানি আর কর্মে তোমার কি আছে তাও বুঝলাম না॥ লোহা জব্দ কামারশালে যে পর্যস্ত থাকে জ্বালে, স্বভাব যায় না তা মরিলে তেমনি মন তুই একজন॥ অনুমানে জানা গেল চুরাশী লোকের ফের পড়িল, আর কখন কি করবি বলল হয় না সে বিবেচনা॥ দেব-দেবতার বাসনা যে মানুষো-জন্মের লাগিয়ে লালন কয়, সে মানুষ হয়ে মানুষের করণ জেনলে না
Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).